
রিপোর্ট : মোঃ মেহেদী হাসান
বরিশাল-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের একমাত্র পুত্র মোঃ আপন জহিরের বিবাহত্তর সংবর্ধনা শনিবার রাতে ঢাকার সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বিশিষ্টজন আমন্ত্রীত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন।
একইভাবে আমন্ত্রীত হন জহির উদ্দিন স্বপনের নির্বাচিত এলাকার গৌরনদী আগৈরঝাড়ার উপজেলার সরকারি কর্মকর্তারা। ভিআইপিদের পাশাপাশি মন্ত্রীর আথিতিয়তায় মুগ্ধ হন সরকারি কর্মকর্তারা। কয়েকজন সরকারি কর্মকর্তারা বলেন, সত ব্যবস্থতার মাঝে মন্ত্রী মহোদয় আমাদের সময় দিয়েছেন শুভেচ্ছা বিনিময় করেছেন এবং খোজ খবর নিয়েছেন। এতে আমরা খুবই খুশি।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম বলেন, তথ্র ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্যারের ছেলেন বিয়েতে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব, উপদেষ্টাসহ ভিভিআইপি মেহমানরা যোগদান করেন। আমরা গৌরনদী-অগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারাও মন্ত্রীর দাওয়াত পেয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করি।
অনুষ্ঠানে যোগদান করে আমরা ধন্য ও গর্বিত। মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে আমন্ত্রিত উচ্চ পর্যায়ের ভিভিআইপি উপস্থিতির মধ্যে আমাদের খোজ খবর নেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং সময় দেন। অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার,
গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতির জন্য সুখ, সমৃদ্ধি ও সফল দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করেন।