1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী উপজেলা ভূমি অফিসে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়, নতুন রেকর্ড বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির ১১ বছর পর যাবজ্জীবন সাজা রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত: অধিকার ও আত্মমর্যাদার সংগ্রামের ইতিহাস স্মরণ আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার কালকিনির এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোঃ মামুন খান শুভ হাসান ও শোভা ইসলামের দ্বৈত কণ্ঠে আসছে কভার গান ‘আমি তোমার হাতের খেলনা সাভারে রাতভর পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, পরিবেশ দূষণের অভিযোগ কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ পেশাদার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।
বুধবার (১ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ জুন ২০২৬ রাত ১০টা ২০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালান।
অভিযান চলাকালে পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার পারভীন আক্তার আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগে ৪টি মাদক মামলা রয়েছে, যা তাকে একজন পেশাদার মাদক কারবারি হিসেবে চিহ্নিত করে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD