1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী টানা বৃষ্টিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা, পানিবন্দি অর্ধশত পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ক্ষমতা এমনভাবে চর্চা করতে হবে, যাতে জনগণের অসন্তোষ তৈরি না হয়’: তথ্যমন্ত্রী

লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে একজন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, সাইফা সুলতানা এশা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া মো. আসাদুজ্জামান  আসাদ, কাজী আবিদা তাসনিম মুসকান, তারেক হাসান, এবং হাবিবা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বিদ্যালয়ের ধারাবাহিক এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে বিদ্যালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয় শিক্ষানুরাগীরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। একই সঙ্গে আগামী বছরগুলোতেও বিদ্যালয়টি আরও ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD