1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বিশেষ কম্বিং অপারেশন রাঙ্গাবালীতে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে প্রশাসন। এই অপারেশনের তৃতীয় ধাপের পঞ্চমদিন শনিবার পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার দুইটি নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

জানা গেছে, মৎস্য বিভাগ, পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে তেঁতুলিয়া এবং বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এইসাথে ৪৫টি চরঘেরা জাল, ৬টি বেহুন্দি জাল এবং ১টি মশারি জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা জালগুলো রাঙ্গাবালী উপজেলার গহিনখালী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা এই জালের বাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা বলে জানান মৎস্য বিভাগ।

উপজেলা ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ অপসারণে এই বিশেষ কম্বিং অপারেশন। তৃতীয় ধাপে চলা ৮দিনের অভিযান ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD