1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গাজীপুরে ভিডিপির ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মাতি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে সূত্রে জানাযায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সোমবার ৪৪ তম জাতীয় সমাবেশে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে – অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও অভিবাদন গ্রহণ, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজের সমাপ্তি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪৪তম সমাবেশের কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানাযায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আগমন উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করনে একাডেমী সংশ্লিষ্ট এলাকার বেশকিছু কারখানা বন্ধ রাখার জন্য কারখানার কর্তৃপক্ষের নিকট বার্তা প্রেরণ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD