
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন মৈত্রী তরুণ সংঘের আয়োজনে শুক্রবার দুপুরে টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মন্দির গলি এসে শেষ হয়। শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির আঙ্গিনায় সনাতন মৈত্রী তরুণ সংঘের সভাপতি মিঠুন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বদিউজ্জামান মিটু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, উপজেলা পূজা উদযাপন কমিটি সিনিয়র সহ সভাপতি সুদাম পাল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ ওলিউর ইসলাম। বক্তব্য রাখেন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, সনাতন মৈত্রী তরুণ সংঘের সহ-সভাপতি পলাশ দাস, রতন শীল, সাধারণ সম্পাদক লক্ষণ পাল, সহ-সম্পাদক রতন মালো, সাংগঠনিক সম্পাদক জয় পাল, সহ-সাংগঠনিক সম্পাদক শান্তা দাস, রাজিব রাহা, কোষাধ্যক্ষ রানা দত্ত, প্রচার সম্পাদক নয়ন দাস সহ অন্যান্যরা।
অপর দিকে উপজেলা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সঢ়ক প্রদক্ষিন করে। শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।