1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  7. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  8. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  9. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  10. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  11. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  12. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  13. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০টির বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু বিটিটিএফ শ্রীনগরে পুলিশ প্লাজার নির্মাণকাজ পুনরারম্ভ নির্মাণকাজের পুনঃসূচনা উপলক্ষে মতবিনিময় সভা স্বপনকে নিয়ে কেন্দ্রের স্পষ্ট বার্তা, মুন্সীগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াতি সুবিধা কয়রায় অ্যাপস সহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার: মাদকেও কড়া বার্তা লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় ভুয়া বহিষ্কারাদেশ মামলায় জামিন পেলেন পৌর বিএনপি নেতা স্বপন দলে বিভাজন না করার আহ্বান আশুলিয়ার বাইপাইলে সড়কের খানাখন্দে নিত্য দুর্ঘটনা, উল্টে যাচ্ছে পণ্যবাহী যান গৌরনদীতে ‘আজকের পেপার’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কয়রায় অ্যাপস সহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার: মাদকেও কড়া বার্তা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

‎জাহিদুল ইসলাম,​ কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
‎উপকূলীয় উপজেলা কয়রায় স্মার্টফোনের পর্দায় বুঁদ হয়ে থাকা অনলাইন জুয়াড়িদের আস্তানায় পুলিশের অভিযান। রোববার রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রটির আট সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা স্মার্টফোনগুলোতে মিলেছে বিভিন্ন আন্তর্জাতিক জুয়ার অ্যাপ ও নিষিদ্ধ ওয়েবসাইটের প্রমাণ। একই সাথে এলাকা থেকে ডিজিটাল জুয়া ও মাদকের নেটওয়ার্ক উপড়ে ফেলতে কঠোর হুঁশিয়ারি জারি করেছে থানা পুলিশ।

‎​কয়রা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় মদিনাবাদ গ্রামের প্রতিবন্ধী স্কুলসংলগ্ন কালভার্ট এলাকায়। সেখানে কতিপয় যুবক ফোনে জুয়ার আড্ডায় মেতেছিল। পুলিশ সেখান থেকে মো. জাহিদ হাসান শেখ (২৪), মো. আশিক সরদার (২০) ও আশিকুজ্জামান আকাশ সরদার (২২)-কে আটক করে।

‎​এরপর একই রাতে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ নম্বর কয়রা গ্রামের পিচের মাথা ও জুনিয়র মোড় বাজার এলাকায়। সেখান থেকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মণ্ডল (৩৫) ও মো. রমজান হোসেন (২৯)-কে। একই সময়ে উপজেলার অন্যান্য এলাকা থেকে পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

‎​আটক যুবকদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ একাধিক নিষিদ্ধ অনলাইন ক্যাসিনো, বেটিং অ্যাপ ও লেনদেনের ডিজিটাল মাধ্যম ব্যবহারের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পায়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘অনলাইন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎​অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, “অনলাইন জুয়া ও মাদক—দুটিই আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক সরবরাহকারী, সেবনকারী কিংবা ডিজিটাল জুয়াড়ি, অপরাধের ধরন যাই হোক না কেন, কয়রার মাটিতে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে মাঠে নেমেছি। অপরাধ নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরিতেও আমরা কাজ করছি।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD