1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক জনপ্রিয় গান, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আকাশ মাহমুদ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আশুলিয়া ইপিজেড ও বলিভদ্রে আনসার–হকার সংঘর্ষ, আহত ৪ অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন মানুষের পাশে থাকাই যার নেশ ব্যবসার পাশাপাশি রক্তদান, বৃদ্ধাশ্রম ও মানবিক কর্মকাণ্ডে কাজী সুজন গৌরনদীতে , বড় কারবারিরা অধরা মাদক সম্রাট হিরা মাঝি ঘিরে সাম্রাজ্যের খুচরা বিক্রেতারাই বারবার গ্রেপ্তার কালকিনির ভূরকাটায় খাবারের স্বাদ আর নান্দনিক রুফটপে মন মাতাচ্ছে ‘শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’ ধামরাইয়ে পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সরাইলে পাঁচ মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, ব্যাহত ভূমিসেবা আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন

ধামরাইয়ে পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৫ পিস এবং ২০ পিসসহ সর্বমোট ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সিকিউরিটি অ্যান্ড র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৪) ও পুলিশ। এসব অভিযানে মোট তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আব্দুল মাজেদ (৩৩), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. নাছির উদ্দীন (৫২) এবং সাভারের ভাটপাড়া এলাকার তৌকির (৩৮)।

এসআরবি-৪ ও পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালায় এসআরবি-৪-এর সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) এর একটি দল। মহাসড়কের পাশে একমি মেডিসিন ফ্যাক্টরির ৫ নম্বর গেট সংলগ্ন ঢুলিভিটা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে থেকে আব্দুল মাজেদ ও নাছির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির দাবি, ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া ১ হাজার ৯৮৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, পুলিশ ধামরাইয়ের পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তৌকিরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ মাদকের চালান সংগ্রহ করে ধামরাই, সাভার, আশুলিয়াসহ ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তারা মূলত স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে এসব ইয়াবা বিক্রি করতেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD