
রাজধানীর কেরানীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ননদ ভাবি ইভেন্টসের আয়োজনে তিন দিনব্যাপী জমজমাট মেলা। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর কদমতুলী এলাকার রয়্যাল পার্টি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য থাকছে নানা ধরনের আয়োজন। মেলাকে প্রাণবন্ত করতে আয়োজনে অংশ নেবেন আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিসহ মোট ৪০ জন সেলিব্রিটি। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য থাকবে বিশেষ আকর্ষণীয় আয়োজন।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের উৎসাহিত করতে থাকছে ‘বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ এবং র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। দর্শনার্থীদের জন্যও মেলায় থাকছে বিভিন্ন পণ্য ও উদ্যোক্তাদের স্টল।
আয়োজকরা জানান, কেরানীগঞ্জবাসীর জন্য ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশ তৈরি করাই এ মেলার অন্যতম লক্ষ্য। মেলায় অংশগ্রহণ ও স্টল বুকিংয়ের জন্য নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টল বুকিং ও যোগাযোগ: ০১৭৪৯১৯৪৩২০
মেলায় অংশ নিতে ও আয়োজন উপভোগ করতে কেরানীগঞ্জবাসীসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।