
সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে IK Music Station। জনপ্রিয় কণ্ঠশিল্পী মোমতারীন মেরী ও তুহি শেখকে নিয়ে নির্মিত হয়েছে নতুন গান ‘আদর (Ador)’। ইমদাদ খানের প্রযোজনায় গানটি আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) IK Music Station-এর ইউটিউব চ্যানেলে মহাপ্রিমিয়ারের মাধ্যমে প্রকাশের কথা রয়েছে।
নতুন গানটি নাচের ছন্দ ও প্রাণবন্ত সংগীতের সমন্বয়ে তৈরি করা হয়েছে। গানটির প্রতিটি বিট ও ছন্দে দর্শক-শ্রোতাদের আনন্দ দেওয়ার পাশাপাশি নাচের আমেজ তৈরি করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
গানটির কণ্ঠ দিয়েছেন মোমতারীন মেরী। গানের কথা লিখেছেন মুনসুর সান্নি। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। গানটির ভিডিওতে অভিনয় করেছেন মোমতারীন মেরী ও তুহি শেখ।
ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন জয় আব্রাহাম। কোরিওগ্রাফিতে রয়েছেন এজে আরাফাত আরিয়ান। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রোহান শেখ আওন। সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন এস. এম. তুষার। লাইটিংয়ে ছিলেন এমডি সানওয়ার মিয়া। মেকআপে দায়িত্ব পালন করেছেন বাঁধন ও নীল। গানটির পরিচালনায় রয়েছেন এমএইচ মুন্না।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভিন্নধর্মী পরিবেশনা, আকর্ষণীয় নৃত্য ও সুরের সমন্বয়ে ‘আদর’ গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলবে।
গানটি বৃহস্পতিবার, ১৫ অক্টোবর IK Music Station-এ প্রকাশের কথা রয়েছে। নতুন এই গান উপভোগ করতে দর্শক-শ্রোতাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।