1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন: ধোঁয়ায় অসুস্থ ৮৮ শিক্ষার্থী, পাশে ড্যাব নেতারা রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু ফরিদপুরে ঢাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফেরদাউস গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড ধামরাইয়ে চার দিনে ৪ বাসে আগুন: থানায় পৃথক ২ মামলা, গ্রেপ্তার ৫ কাতারে চার হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি প্রবাসীদের দালান নুর ইসলাম ‘র বিরুদ্ধে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন অনুসন্ধানে: প্রবাসীদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় বিলাসী জীবন! গৌরনদীর দালান নুর ইসলাম হাওলাদার’র বিরুদ্ধে

ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সারা দেশে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ থেকে ছাত্রশক্তির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার; ক্যাম্পাসসহ সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে মিছিল থেকে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে।

ভারতের স্বার্থে কাজ করা এই দলটি পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আবরার ফাহাদ হত্যা এবং জুলাইয়ের গণহত্যাকাণ্ডের জন্য দায়ী। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের পরও বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ভোটব্যাংকের হিসাবে আপস করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে। তাঁর দাবি, ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের মামলাগুলো দুর্বল করা হয়েছে এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এ কারণেই তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে আবু বাকের মজুমদার বলেন, জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দিনের বেলায় ক্যাম্পাসে হামলায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক তথ্য দিতে পারছে না উল্লেখ করে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, সারা দেশে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তিনি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD