1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ, ফাঁদ জমা দিলে মিলবে পুরষ্কার পলাশে দিনমজুরকে পাঁচশত টাকার জন্য ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মদনে পৃথকভাবে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা নিহত ২। প্রথম টি গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজার নামক স্থানে লাকী আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। দ্বিতীয় ঘটনাটি মদন – কেন্দুয়া রাস্তার চানগাঁও ইউনিয়নের রত্নপুরের সামনে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় পড়ে রিমা আক্তার (৭) নামে আরেক কোমলমতি মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নিহত হয়েছে।

নিহত কলেজ শিক্ষার্থী লাকি আক্তার উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে।

সড়ক দুর্ঘটনা আরেক নিহত কোমলমতি মাদ্রাসা পড়ুয়া রিমা আক্তার উপজেলা চানগাঁও ইউনিয়নের (রত্নপুর )গ্রামের সামনে রাস্তায় ব্যাটারি চালিত ইজি বাইকের ছাপায় পড়ে নিহতের ঘটনাটি ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার ছাত্রী রিমা আক্তার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোজ রবিবার (১৮ ই ফেব্রুয়ারি) সকালে উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নে সুজন বাজারের পাশে কলেজে যাওয়ার জন্য অটো রিক্সার জন্য বাজারের পাশে অপেক্ষা করছিল কলেজ শিক্ষার্থী লাকি আক্তার সহ তিন বান্ধবী।
এমন সময় মদন থেকে ছেড়ে আসা পল্লী বিদ্যুতের খুটির সহ হেনট্রলী গাড়ির চাপায় পড়ে ওই কলেজ ছাত্রী নিহত হয়।

বিকালে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার পথে রিমা আক্তার নামে আরেক কোমলমতি ছাত্রী নিহত হয়েছে।

দুজনকে পৃথকভাবে উদ্ধার করে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই দিনে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেল এ বিষয়ে মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার এ প্রতিনিধিকে জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনা দুজন নিহত হয়েছে। হেন্ট্রলি চালক ও ব্যাটারি চালিত ইজি বাইক চালক দুজনকে আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই আইনী প্রক্রিয়া ব্যবস্থাধীন আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD