1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

বরিশালে ছাত্রদলের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নিজ নির্বাচনি এলাকা বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) গিয়ে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তাকে ঘিরে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন নেতাকর্মীরা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে ‌‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

বরিশালে ছাত্রদলের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ‘অবাঞ্ছিত’ ঘোষণা বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, “সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের ‘চাঁদাবাজ’ বলে অপপ্রচার করেছেন এবং চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অশোভনীয়। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।”

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশামুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‌‘উপদেষ্টার প্রোগ্রাম শেষে ওই ঘটনা ঘটেছে। তবে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD