1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মদনে স্কুল ছাত্র শাওন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাওন হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মদন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় মদন উপজেলা পরিষদের সামনে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিহত স্কুল ছাত্র শাওন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূইহাটি গ্রামের দুলন মিয়ার ছেলে।

উল্লেখ্য যে, গত (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী যতীন্দ্রগন বাজারের সামনের রৌহা হাওড়ে হিজল গাছের নিচে শাওনকে হত্যা করে রক্তাক্ত মৃতদেহ ধানের কৃষি জমিতে ফেলে রাখে।

এলাকাবাসী হাওরে কৃষি জমিতে কাজ করতে গেলে তার মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।

এ হত্যাকারী দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের ছাত্র সৌরভ,
পারভেজ আহমদসহ অন্যান্য প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD