1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙা মসজিদ এলাকায় গভীররাতে  ছমির মুন্সির বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বসতঘর থেকে আগুনের সূত্রপাত হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কলোনিতেও। এতে কলোনির অন্তত ১০টি রুম অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়,খবর পেয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কালিয়াকৈর স্টেশনের  ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায়  আগুন  নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD