1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

কালিয়াকৈরে টিনসেড মার্কেটে আগুন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে টিনসেড মার্কেটে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে একটি টিনসেড মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৬ টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে।

শনিবার (২ মার্চ) সকালে জেলার উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় হাজী হাকিম আলী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া উড়তে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে মুহূর্তেই আগুন মার্কেটের ৬ টি কক্ষে ছড়িয়ে পরে। এসময় স্থানীয়দের দেয়া খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ও আগুন লাগার কারন জানা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD