1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুরে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সিরাজগঞ্জে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালী, কেককর্তন ও আলোচনাসভা। এতে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রিফাত-উর-রহমান, সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়।

রংধনু মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর প্রেক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক মো: মুমীদুজ্জামান জাহান, সাংবাদিক মনিরুল গণি শুভ্র চৌধুরি, সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক ফারুক হাসান কাহার, সাংবাদিক উজ্জল অধিকারি, হুয়ায়ুন মির্জা, সাংবাদিক রওশন আলম, সাংবাদিক শফিকুল ইসলাম পলাশ, সাংবাদিক লিটন শেখ, সাংবাদিক আরিফিন মুন, সাংবাদিক রীমেল সরকার, সহকারী শিক্ষক মামুন, সহকারী শিক্ষক সাহেদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম বলেন, দৈনিক দেশ রূপান্তর তাদের সাংবাদিকতায় গঠনমূলক ও বস্তুনিষ্ঠ্য সংবাদের উপর গুরুত্ব দিয়ে থাকে। এ জন্য তারা প্রকাশনার শুরু থেকেই ব্যাপক সমাদ্রিত ও পাঠক নন্দিত হয়ে উঠেছে। পাঠকেরা সত্য জানার জন্য সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে। তথ্য সঠিক হলে পাঠক ঋদ্ধ হয়। কিন্তু তথ্য অসত্য হলে পাঠককে বিভ্রান্ত করে। স্বাধীনতার মাসে উপাচার্য শাহ্ আজম বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং একইসাথে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। দেশ রুপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশ রুপান্তর পত্রিকার জন্য শুভেচ্ছা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD