1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নেত্রকোনায় এই প্রথম ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে ফতেপুর ইউনিয়নে বিভিন্ন বিদ্যমান সমস্যা , সম্ভাবনা ও করণীয় নির্ধারণের কর্মপরিকল্পনা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফির সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম , বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তায়রান ইকবাল, উপজেলা একাডেমী সুপারভাইজার জোসনা আক্তার, ও ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১,বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ওই সভায় ‘স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ সালের ভিতরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এরই লক্ষ্যে
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে এই প্রথম জনসাধারণের প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আলোচনায় মাধ্যমে তুলে ধরেন এলাকার সাধারণ জনগণ।

যেমন, রাস্তাঘাট, কৃষি ,মৎস্য পশুপালন ও পশু রোগব্যাধি থেকে শুরু করে, কৃষকের সকল সমস্যা তুলে ধরেন এই আলোচনা সভায়। পরবর্তীতে জনগণের আলোচনার পরিপ্রেক্ষিতে উন্নয়ন কার্যক্রম বিষয়ে করেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১,বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হাতে নিয়েছেন। মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান স্যারের দিক নির্দেশনা নিয়ে ইউনিয়ন ভিত্তিক এই উন্নয়ন কর্ম পরিকল্পনা সাধারণ জনগণের অভিমতের ভিত্তিতে বাস্তবায়ন করার লক্ষ্যে এই আলোচনা সভা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD