1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

কালিয়াকৈরে শিলাবৃষ্টিরতান্ডব ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির ঝড়ের কারণে ঘরের চালের টিনের ফুটো ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গাছপালা ব্যাপক ভাঙচুর হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার মধ্যপাড়া, বোয়ালী, ফুলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের চালের ফুটো ও গাছপালা ভাঙচুর ফসলি জমি নষ্ট, কলাবাগান, সবজি বাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় প্রায় পাঁচশত দিক ঘরের টিনের ফুটো এবং শতাধিক গাছপালা ভাঙচুর ও প্রায় ৫০ বিঘা ধানী ফসল নষ্ট হয়ে গেছে।এই ঝড়ের কারণে এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘরে থাকা চাল ডাল আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।

সোনাতলা গ্রামের আমিনুর, শামসুন্নাহার, আমিনা খাতুন, মাজেদা বেগমসহ অনেকেই বলেন, গতকাল রাতে শিলাবৃষ্টির কারণে ঘরের চালের টিন ফুটো হয়ে গেছে খাবার চাল ডাল আসবাবপত্রসহ নষ্ট হয়ে গেছে। চালের টিন পরিবর্তন না করলে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছে। এই ঝড়ের ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান, উপজেলার যেসব এলাকায় শিলাবৃষ্টি ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরকে তালিকাভুক্ত করে দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহযোগিতা প্রদান করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD