1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা পুলিশ প্রশাসন, পৌরসভা, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন।

উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এরপর সকাল ৮টায় জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ , জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া ও অতিরক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রবিউল ইসলাম।

এছাড়াও মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র প্রদর্শনী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশ উন্নয়নের বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্টান ও ইফতার মাহফিল, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালের রোগীদের ও বিভিন্ন এতিমখানায় এতিমদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD