1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

মদনে খাদ্য বান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাউল জব্দ করল ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে রোজ বুধবার( ২৭ মার্চ) সন্ধ্যার দি‌কে উপ‌জেলার নায়েকপুর ইউ‌নিয়‌নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে হতদরিদ্র সরকারের দেওয়া ওএমএ‌স এর ৪২ বস্তা চাল জব্দ ক‌রেছেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

মাখনা গ্রা‌মবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে দুলদুল মুন্সী সরকারি চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য মাখনা নিজ বাড়িতে মজুত ক‌রে রাখ‌তো এ খাদ্য বান্ধব কর্মসূচির চাল।

প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌ ও ব্যবসায়ীর কা‌ছে বি‌ক্রি করতো এই চাউল।

এদিকে বুধবার সন্ধ্যার দি‌কে অভিযান চালায় উপ‌জেলা প্রশাসন পরে নায়েকপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার বুলবুল মিয়ার আপন ছোট ভাই দুলদুল মিয়ার বাড়ি থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

উপ‌জেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস উদ্দিন ব‌লেন, বিষয়টা দুঃখজনক কোনভাবেই ক্ষম্য নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের মাল হতদরিদ্রদের মাঝে দেওয়ার। এই চাউল যেই চুরি করে বিক্রি করেছে তার উপযুক্ত শাস্তি দাবি করি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করা হয়েছে। জব্দকৃত ৪২ বস্তা চাউল মদন খাদ্য গুদামে পাঠানো হয়েছে । উক্ত চাউল খাদ্যবান্ধব কর্মসূচির কোন ডিলারের কাছ থেকে এই চাল বিক্রি হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD