1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কাঁচা রাস্তাটি পাকা করনের গ্রামবাসীর দাবি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন উপজেলার ৩ নং মদন ইউনিয়ন ৯নং ও ৮ নং ওয়ার্ডের অন্তর্গত পরশ খিলা গ্রাম। এই গ্রামে প্রায় ২ হাজার মানুষের বসবাস গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কাঁচা সড়কটিতে।

তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই সমস্যায় পড়ে শিক্ষার্থী ও বয়স্করা। দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন পরশ খিলা গ্রামবাসী।

পরশ খিলা গ্রামে তিনজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হাই তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী এই তিন বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনের এই রাস্তাটি বর্ষাকালে বেহাল দশায় পরিণত হয়।

স্থানীয় পরশ খিলা গ্রামবাসী জানান, গ্রামের প্রায় ২ হাজার লোকের চলাচল দীর্ঘ ৩০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে স্কুল, মাদরাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের প্রায় কাঁদা ডিঙিয়ে বিদ্যালয়, মাদরাসা কিংবা কলেজে যেতে হয়।

রাস্তাটি পাকাকরণের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরশখিলা গ্রামবাসী।

এছাড়া ওই গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন ওই কাঁচা সড়ক দিয়ে স্কুল, কলেজ, বিদ্যালয় ও মাদরাসায় আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে।

এলাকাবাসী আরো জানান, রাস্তাটি পাকাকরণ খুবই প্রয়োজন। তা না হলে ওই গ্রামের মানুষগুলো প্রতিনিয়ত চরম দুর্ভোগ ,বর্ষাকালে যানবাহন চলাচল করতে অনুপযোগী হয়ে পড়ে। তাই দ্রুত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাস্তাটি পাকা করনের দাবি জানান তারা।

পরশ খিলা গ্রামের মাহাবুব মিয়া নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন এলে অনেক নেতারাই প্রতিশ্রুতি দেন রাস্তাটি পাকা করে দিবে, পরে নির্বাচনে পাশ হওয়ার পর আর কোনো খবর নেন না তারা।এলাকার মানুষ জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ কাছে গেলে ধরণা দিয়ে শুধু প্রতিশ্রুতিই পেয়েছি।

মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম( মাস্টার) তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সড়কটি বর্ষার মৌসুমের অবস্থা খুব খারাপ বেহাল দশায় পরিণত হয়,এলাকার জনগণের দুর্ভোগের তখন শেষ থাকে না। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান এর কাছে আমরা গ্রামবাসী রাস্তাটি পাকা করনের জন্য দৃঢ় দাবি জানাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD