1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সরিষাবাড়ীতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ারভিটা গ্ৰামে সোমবার সকালে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বোরহান উদ্দীনের সঞ্চালনায় ও আলোচনায় বৈঠকটি পরিচালিত হয়। গ্ৰামীণ জনপদের নারীদের সচেতন করতে বৈঠকে রক্তদানে সচেতনতা, থ্যালাসেমিয়ার কুফল, গর্ভবতী মায়েদের জন্য সন্তান প্রসবের পূর্বেই দুজন রক্তদাতা প্রস্তুত রাখার বার্তা, রক্তের অভাবে গর্ভবতী মা এবং সন্তানের মৃত্যু প্রতিরোধে সচেতনতা মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে আলোচনা করা হয়।

বাল্যবিবাহকে না বলেই স্লোগানের মাধ্যমে মেয়েদের ছেলে মেয়েদের বাল্যবিবাহ দেওয়া এবং করানো বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ হন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ব্লাক ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের দায়িত্বশীল রাজিবুল ইসলাম রিপন, শিহাব, শাকিল আহমেদ, ওমর ফারুক, ভলান্টিয়ার নিপা, নুপুর, লিমনসহ আরো অনেকেই।

ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠক কার্যক্রম নিয়ে বোরহান উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষদের সচেতন করতে উঠান বৈঠকের মাধ্যমে আমরা সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছি। আমরা চাই সচেতনতার বার্তার মাধ্যমে মানুষ সচেতন হোক এবং সচেতন হয়ে ব্যক্তি জীবনে কাজে লাগান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD