1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

কালিয়ককৈরে অটোরিকক্সা চালকের রহস্যজনক মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরর মাঝুখান গ্রামে আব্দুল্লাহ বিশ্বাস(৪৫) এর রহস্যজনক মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতের পরিবারের অভিযোগ স্ত্রীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় হত্যার পর গাছের সাথে গামছা পেঁচিয়ে দাড়া করিয়ে রেখেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

আব্দুল্লাহ বিশ্বাস মা‌নিগ‌ঞ্জের হরিরামপুর থানার মির্জানগর গ্রামের শাহ জাহান বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। তার শ্বশুর বাড়ি এলাকা উপজেলার মাঝুখান গ্রামে বাড়ি তৈরি ক‌রে স্ত্রীর সন্তান‌দের নি‌য়ে ৯ বছর যাবত বসবাস করছিল।

নিহতের পরিবারের অভি‌যোগ, নিহত আব্দুল্লাহ বিশ্বাসের স্ত্রী মিনি আক্তারের সাথে স্থানীয় ব্যবসায়ীর সাথে পরকীয়ার ঘটনায় পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন যাবত। গত দুই বছর যাবত স্থানীয়ভাবে শালিস হ‌য়ে‌ছে কয়েকবার। গতরাতেও তা‌দের স্বামীর সাথে ঝগড়াঝাঁটি বাদে। সকালে বাড়ি থেকে একটু দু‌রে গাছের সাথে গামছা দি‌য়ে বাধা দাঁড়ানো লাশ দেখ‌তে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফু‌র রহমান জানান, লাশ উদ্ধার ক‌রে মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের পর রহস্য জানা যাবে ঘটনা‌টি হত্যা না আত্নহত‌্যা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD