1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

চুরি যাওয়া বাল্কহেড সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ কর্তৃপক্ষ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

জাজিরা (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা থেকে চুরি হওয়া একটি বাল্কহেড সহ তিন আসামীকে নড়াইল জেলার নড়াগাতি এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন শরীয়তপুর মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ।

মামলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে মানিকগঞ্জের হরিরামপুর চেয়ারম্যানঘাট এলাকায় নোঙ্গর করা এমবি বরকত নামক বাল্কহেডের সুকানি আমিনুলকে একই বাল্কহেডের কর্মচারীরা চেতনা নাশক ঔষধ খাইয়ে বাল্কহেডটি চুরি করে চাঁদপুরের দিকে রওনা করে। ভোর রাতে শরীয়তপুর জাজিরার সিডারচর এলাকায় পৌছলে সুকানি আমিনুলকে অচেতন অবস্থায় হাত পা বেঁধে পদ্মা নদীর পানিতে ফেলে দেয়।

বিষয়টি স্থানীয় জেলেদের নজরে আসলে তারা সুকানিকে উদ্ধার করে মাঝিরঘাট নৌ পুলিশকে অবগত করে। মাঝিরঘাট নৌ পুলিশের ইনচার্জ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে এস আই জহির উদ্দিন ঘটনার অনুসন্ধান সহ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ এপ্রিল সকালে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন বরদিয়া বাজার সংলগ্ন এলাকার পদ্মা-মধুমতি নদী থেকে বাল্কহেড সহ হাফিজুর রহমান, সাজ্জাদ শেখ ও মেহেদী হাসান নামক তিন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD