1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে ভুয়া ডাক্তার আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন উপজেলার স্বদেশ ডায়গনস্টিক সেন্টার থেকে ডাক্তার সাধন কুমার মন্ডল নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটকৃত ভুয়া ডাক্তারের পরিচয় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার শমসের চন্দ্র দাস এর ছেলে সংখর চন্দ্র দাস।

ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল গত ৭ মার্চ ২০২৪ মদন উপজেলার পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে সাধন কুমার মন্ডল পরিচয়ে রোগী দেখে আসছেন। স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল সে ৩৩৫ জন রোগীর চিকিৎসা করেছেন বলে জানা যায়।

শনিবার (০৪ মে) দুপুরে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে মা ,শিশু, চর্ম,ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার রয়েছেন, যিনি নিজেকে মা ,শিশু, চর্ম,ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের ডাক্তারি সেবা দিয়ে আসছেন এবং রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন।

শনিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি। পরে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডলকে আটক করা হয়। আটকৃত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মদন থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় মদন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার তায়েফ হোসাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD