1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ৭ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে
জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব মার্কার পক্ষে জুড়ী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) সন্ধ্যায় পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মো: ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও তছিরুল ইসলামের সাবলীল উপস্থাপনায় বক্তব্য রাখেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, সমাজ সেবক আব্দুল মুহিত নামর, পল্লীচিকিৎসক সাঈফ উদ্দিন সেলিম, হারুনুর রশীদ হারু, দুলাল আহমদ, মাসুক আহমদ, আব্দুর রউফ, সজল নায়েক, নাসির উদ্দীন আহমদসহ স্থানীয় এলাকার বিভিন্ন পেশা ও শ্রেনীর নেতৃস্থানীয় ব্যক্তিগন।

জনসভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনারাই আমার অভিভাবক। আমি আপনাদের কাছে ভাইস চেয়ারম্যান বা নেতা হতে আসিনি। আমি আপনাদের সেবায় নিজের জীবনকে উৎস্বর্গ করে দিতে চাই। একটি উন্নয়ন মূখী, স্মার্ট জুড়ী উপজেলা পরিষদ বিনির্মানে আপনাদের সাথে নিয়ে অপরাধ মুক্ত জুড়ী উপজেলা পরিষদ গড়তে চাই। সেই যাত্রায় একমাত্র আপনারাই আমার অভিভাবক। আমার টাকা নেই কিন্তু আমার সবচেয়ে বড় ভরসা আপনারাই। উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈদ্যুতিক বাল্ব মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোয়াজ জাকারিয়া শিবলু। মোয়াজ জাকারিয়া শিবলু দেশ বিদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন।

উল্লেখ্য জুড়ী উপজেলার পূর্বাঞ্চল জুড়ে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মোয়াজ জাকারিয়া শিবলু। তরুন ও উদীয়মান এ প্রার্থী ইতিমধ্যে উপজেলা জুড়ে আলোচনার শীর্ষে রয়েছেন।

এক প্রতিক্রিয়ায় শিলুয়া চা বাগানের চা শ্রমিক রাধা কৃষ্ণ বলেন, আমরা বাগানবাসী এবার বৈদ্যুতিক বাল্ব মার্কার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ। তরুন জাকারিয়া শিবলু সিলেট বিভাগের মধ্যে সকল প্রার্থীদের মধ্যে সর্ব কনিষ্ঠ। তারুণ্যের বিজয়ের জয়গান আমরা এবার জুড়ী উপজেলা থেকে জাকারিয়া শিবলুর নেতৃত্বে শুরু করবো। এলাকার ছেলের নিশ্চিত বিজয়কে টিকিয়ে রাখতে পূর্ব জুড়ী ও গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD