1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

রাত পোহালেই ফরিদপুরের ৩টি উপজেলা পরিষদের নির্বাচন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর,মধুখালি ও চরভদ্রাসন উপজেলার রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আগামীকাল বুধবার (৮ মে) ফরিদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে এই ৩ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ।

বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭ মে) ব্যালেট ব্যতিত নির্বাচনী সকল সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্টদের হাতে সরবরাহ করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারেক আহম্মেদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন । তিনি আরো জানান, এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সকল প্রিসাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। শুধু মাত্র ব্যালেট পেপার ভোটের দিন সকালে পৌছানো হবে।

জেলার ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন এই ৩টি উপজেলার এ ২৫৫ টি কেন্দ্রে মোট ১৮১৩ বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ৫৯ হাজার ৩ শ ২৪ জন এদের মধ্যে পুরুষ ভোটার৩ লাখ ২৭ হাজার ৪শ ৭৫ জন, নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮শ ৪৬ জন। চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ অংশ নিয়েছেন।

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে ,সকল প্রিসাইডিং কর্মকর্তাসহ সকলকে এরই মধ্যে অবগত করা হয়েছে।নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী । এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ফরিদপুর সদর আসনের চেয়ারম্যান প্রার্থী ( আনারস মার্কা) মোঃ শামসুল আলম চৌধুরী ২০০০ হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলার আসামি ছিলেন। গত সপ্তাহে এই মামলার চার্যশীট হলে নতুন করে তিনি ও মামলায় অন্তর্ভুক্ত হন।
ঢাকা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কিন্তু এই মামলার অপর দুই আসামি, ফরিদপুর পৌরসভার মেয়র বাবু অমিতাভ বোষ এবং পৌরসভার কাউন্সিলর গোলাম মোহম্মদ নাছির এই মামলায় ঢাকা জজ আদালতে হাজিরা দিলে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD