1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

নেত্রকোনায় হেলমেট বিষয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে
নেত্রকোনায় হেলমেট বিষয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম

নেত্রকোনা : নেত্রকোনায় তেলের পাম্পগুলোতে হেলমেটবিহীন তেল না দেওয়ার লক্ষ্যে পুলিশের সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় মোনাকো ফিলিং স্টেশনে ‘নো হেলমেট নো তেল, শিরোনামে ট্রাফিক সচেতনতা কর্মসূচি করেছে জেলা পুলিশ।

পুলিশের উদ্যোগে বিভিন্ন ফেস্টুন ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে পাম্পগুলোতে। পাশাপাশি এই নিয়ম মেনে তেল দেওয়ার জন্য ব্যবসায়ী কর্মচারী সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণসহ হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের তেল নেওয়া আটকে দেন এবং সচেতন করেন। এসময় মনোরঞ্জন নামের একজন আরোহী হেলমেট ব্যাগ থেকে বের করে পরার পর তেল নিতে বাধ্য করেন।

জেলায় ৩০টি পাম্পে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলেও পুলিশ সুপার জানান। তিনি বলেন, সকলকে সহযোগিতা করতে হবে তথ্য দিয়ে। যারাই আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তেল দিতে পাম্প কর্তৃপক্ষকে নিষেধ করেন।

অভিযানে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদ, সদর সার্কেল শাহ শিবলী সাদিক ও মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালামসহ ট্রাফিক বিভাগের এবং ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD