1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

টঙ্গীবাড়ীতে দশ হাজার লিটার অবৈধ সালফিউরিক এসিডসহ গ্রেফতার ৩

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দশ হাজার লিটার অবৈধ সালফিউরিক এসিডসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত ১ টার দিকে উপজেলার বেতকা এলাকায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে উত্তর পাইকপাড়া একটি টিনশেড বিল্ডিংয়ে

নিবির ট্রেডার্স নামক দোকান থেকে এই অবৈধ এসিডসহ ৩ জনকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ১। সাহিদ শেখ, শ্রীনগর উপজেলার দেউলভোগ শিমুলপাড়া এলাকার করিম চৌকিদারের ছেলে, সাগর শেখ, টংগীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে ও ট্রাক চালক মোঃ মিঠু ভোলার তজিমুদ্দিন উপজেলার তজিমুদ্দিন এলাকার মোঃ কুটি মিয়ার ছেলে।

জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই মোঃ রফিক এর নেতৃত্বে অন্যান্য অফিসার ফোর্স ২৩মে টংগীবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ১ টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে উত্তর বেতকা এলাকার পলাতক আসামী আমান শেখ (৫০) এর নিবির ট্রেডার্স নামক দোকানে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ট্রাক ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সাহিদ শেখ,সাগর শেখ ও ট্রাক চালক মোঃ মিঠুকে গ্রেফতার করেন।

এসময় উত্তর বেতকা এলাকার ফরমান শেখের ছেলে মোঃ আমান শেখ (৫০) দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনদের সামনে ধৃত আসামীদের দখল হতে একটি ট্রাক ও দোকানে অবৈধ ভাবে বিক্রয় ও মজুদে উদ্দেশ্যে রাখা ২শত টি নীল ড্রামে ভর্তি সালফিউরিক এসিড যার ওজন দশ হাজার লিটার ও এসিড বহন করা একটি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়।

জেলা ডিবি পুলিশের এস আই মোঃ রফিক পিপিএম জানান, পলাতক ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসিড আইনে মামলা হওয়ার পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD