1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট ভোগান্তিতে যাত্রীরা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা জুড়ে বেড়েছে গণপরিবহন ও যাত্রীর চাপ। এদিকে ভাড়া বেশি নেওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।শুক্রবার (১৪ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা জুড়ে এমনি চিত্র দেখা যায়।

জানা গেছে, উত্তরবঙ্গের ২৩টি জেলার মানুষ চন্দ্রা থেকে তাদের বাড়ি যেতে হয়। যার ফলে প্রতি বছর ঈদ আসলেই এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় তাদের ভোগান্তি পোহাতে হয়। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের ও মানুষের চাপ বেড়েছে।

কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত অঞ্চল। এখানে প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। অনেক শিল্প কারখানায় ছুটি ঘোষণায় সকাল থেকে চন্দ্রা এলাকায় গণপরিবহনের ও যাত্রীর চাপ রয়েছে।

মোবারক হোসেন, কমলা রানী, জাবেদ জানান, গতবারের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। কম টাকায় মোটরসাইকেল ট্রাকে বাড়ি যাচ্ছি। তবে যাত্রীদের অভিযোগ ভাড়া বেশি নিচ্ছে পুলিশকে বলেও কোন লাভ হয়নি।
এদিকে গণপরিবহনে ভাড়া বেশি থাকায় ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে জীবনের ঝুঁকে নিয়ে বাড়ি ফিরছেন মানুষ। পুলিশ বলছেন, যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার পুলিশে ওসি শাহাদাত হোসেন জানান, যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন তার জন্য চন্দ্রা এলাকায় সিসি ক্যামেরাসহ সাউন্ড ডোন রাখা হয়েছে। মহাসড়কের যেখানে বিশৃঙ্খলা যাত্রী হয়রানি হবে সেখানে পুলিশ বাহিনী উপস্থিত থাকবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD