1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন

কালিয়াকৈরে সাপের কামড়ে যুবকের ব্যক্তির মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে সাপের কামড়ে যুবকের ব্যক্তির মৃত্যু

মোঃ ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের কামড়ে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাইফুল উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, রাতে কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার একটি বিলে টেঁটা দিয়ে মাছ ধরতে যায় সাইফুল ইসলাম। একপর্যায়ে একটি বিষধর সাপ সাইফুলের পায়ে ছোবল দেয়। এ সময় তিনি টেঁটা দিয়ে আঘাত করে ওই সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়ি ফিরে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানান।

পরে পরিবারের লোকজন সাইফুলকে মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD