1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিয়েতে মন্ত্রীর আথিতিয়তায় মুগ্ধ হলেন গৌরনদী- আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পুত্রের বিবাহ উপলক্ষে সেনাকুঞ্জে ব্যস্ত প্রস্তুতি, গৌরনদীর প্রশাসনিক কর্মকর্তারা। ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ

কালিয়াকৈরে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা মালামাল লুট

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে বারান্দার গ্রিল কেটে স্বামী স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল।

রোববার (১৪ জুলাই) ভোরে উপজেলার ফুলচালা গ্রামের ব্যবসায়ী জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে।জয়নাল আবেদীন উপজেলার ফুলচালা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী জয়নাল ও তার স্ত্রী শাহজাদী বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পরে ৭-৮জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাত দলের সদস্যরা ঘরের বারান্দা গিরিল কেটে ভেতরে ঢুকে জয়নাল ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে তিনটি কক্ষের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্রের তালা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ততক্ষণে ডাকাত দল সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD