1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

কালিয়াকৈরের ভাউমান টালাবহ মডেল হাই স্কুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক হারেজ আলীর অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল হয়েছে।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তাকে অপসারণের দাবি জানান। এ ঘটনায় স্কুল প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

উপজেলার ভাউমান টালাবহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হারেজ আলীর বিরুদ্ধে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানা গেছে।

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য অন্যান্য শিক্ষকদের আটকে রাখে শিক্ষার্থীরা। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা স্কুলের ভেতরে শিক্ষকদের প্রবেশে বাধা দেয় এবং তাদের আটকে রাখে।

প্রধান শিক্ষক হারেজ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে তিনি বর্তমানে বিদ্যালয়ে উপস্থিত নেই। তবে তিনি শিক্ষার্থীদের অভিযোগ ও বিক্ষোভ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD