1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  20. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর গলিত মরদেহ উদ্ধার ​গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই পদোন্নতির অপেক্ষায় শিক্ষকরা, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আশুলিয়ায় ওভারব্রিজের নামার পথ আটকে হোটেল, মাসে ৩ হাজার টাকা ভাড়া আদায়ের অভিযোগ প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান কয়রাকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা আবুল কালাম আজাদ এমপি পূজামণ্ডপের আলোয় ঝিলমিল করা শৈশব থামল নিমিষেই: বাসের বেপরোয়া চাকার নিচে চিরতরে হারিয়ে গেল ছোট্ট সেতু রাণীশংকৈলে আলী ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে বাজার উচ্ছেদে সংঘর্ষ, ২ পুলিশ আহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

খিলগাঁও : রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি করপোরশেনের উচ্ছেদ অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।

এরা হলেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৪), তিনি পায়ে শটগানের গুলিবিদ্ধ হয়েছেন। অপরজন হলেন শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলাম, তিনি মাথায় ইটের আঘাতে আহত হন।

আহত পুলিশ সদস্য মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল আর ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতের সহকর্মীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি উচ্ছেদ অভিযানে বাড়তি নিরাপত্তার জন্য রাজারবাগ থেকে তাদেরকে সেখানে ডিউটিতে নেয়া হয়েছিলো। সেখানে গিয়ে পৌঁছানোর পরপরই লোকজন উত্তেজিত হয়ে উঠে। সেখানে উপস্থিত থাকা লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিভিন্ন ভবনের ছাদ থেকেও ইট নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কনস্টেবল মেহেদী পায়ে গুলিবিদ্ধ হয়।

তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি সহকর্মীরা। ধারণা করা হচ্ছে, সহকর্মীদের কারো শটগানের মিসফায়ারে তার পায়ে গুলি লাগে।

এদিকে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, দুপুরে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পূর্ব ঘোষণা অনুযায়ী পুলিশের উপস্থিতিতে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে যান তারা।

সেখানে গেলে বাজারের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনের এক পুলিশ সদস্য শটগানের গুলিতে আহত হয়েছেন। এছাড়া শাজানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হয়েছেন। তার মাথায় তিনটি সেলাই করানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মেহেদী হাসান জরুরী বিভাগে চিকিৎসাধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD