1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে ত্রাণ দেয়ার নামে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগে আটক ৬

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে ৩৫ বছর বয়সি (রোজিনা ছদ্মনামে) মানসিক প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ।

গত শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো:- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে টিম ম্যানেজার আলীনুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের নুর ইসলামের ছেলে আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৫), একই গ্রামের বিষ্ণ কমল দা প্রকাশ সেন্টু মজুমদা’ ছেলে বিদ্যুত মজুমদা (৩৫)। এর আগে স্থানীয় জনতা ও ছাত্র সমাজের যুবকরা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৮ আগস্ট বুধবার দুপুরে ভুক্তভোগী নারী উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায়। সে সময় সিএনজি বাবু ভিকটিমকে ত্রাণ দেয়ার প্রলোভন দেখিয়ে দাসকান্দি বাজারের মোঃ আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি এলাকায় জানা জানি হলে তিতাস উপজেলার ছাত্র সমন্বয়দের কাছে খবর পৌঁছায়। এরপর তারা শুক্রবার সকালে অভিযুক্ত ৬জনকে দাসকান্দি বাজারে ডাকেন। এরপর অভিযুক্ত ধর্ষকদের জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনার সত্যতা স্বিকার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে ৬জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD