1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ঠাকুরগাঁওয়ের পুরাতন ইউপি ভবন এখন প্রশাসনের নিয়ন্ত্রণে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন অবশেষে নিয়ন্ত্রণ নিয়েছে উপজেলা প্রশাসন। ভবনের দখল নিয়ে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মধ্যে বিরোধ চরমে পৌছলে রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত নেন প্রশাসন। ভবনের বারান্দার গ্রিলে ইউনিয়ন পরিষদের ঝুলানো তালা ভেঙে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলানো হয়েছে।

পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেসুর রহমান চৌধুরী জানান, ১৯৮৯ সালে ৬নং পীরগঞ্জ এবং ৮নং দৌলতপুর ইউনিয়নের কিছু অংশ নিয়ে পীরগঞ্জ পৌরসভা গঠন করা হয়। সে সময় শহরের শহিদ আবু ইসাহাক সড়কে অবস্থিত পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের একটি ভবনে পৌরসভার কার্যক্রম শুরু করেন পৌর কর্তৃপক্ষ। বাকি অংশে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০০১ সালে শহরের গুয়াগাঁও এলাকায় নিজস্ব ভবনে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও ইউনিয়ন পরিষদের সেই ভবন ছেড়ে দেয়নি পৌর কতৃপক্ষ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পৌর মেয়র কশিরুল আলম তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুর আলমকে হাত করে পুরো ইউনিয়ন পরিষদ দখল করে নেয়। এরপর থেকে অন্যত্র অস্থায়ী ভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হাসিনা সরকারের পতন ও পরবর্তীতে মেয়রের অপসারন হলে ইউনিয়ন পরিষদের সেই পুরনো ভবনসহ পরিষদের অন্যান্য স্থাপনা নিজেদের দখলে নিতে ইউনিয়নবাসী রোববার সকালে পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে সমবেত হয়। তারা ভবনটি নিজেদের দখলে নিয়ে এর গেটে তালা লাগিয়ে দেন এবং পরিষদের প্রধান ফটকে ইউনিয়ন পরিষদের ব্যানার টেনে দেন। এদিকে পৌরসভার ভাড়াটিয়া হিসেবে ওই ভবনে অবস্থানকারী মাতৃসেবা নামে ক্লিনিকের ভর্তি থাকা রোগীদের বের করে দিয়ে বিছানা ও অন্যান্য জিনিস পত্র বেরে করে রাস্তায় ফেলে দেয়া এবং ভবনে ভাংচুড় চালানোর অভিযোগ এনে উপজেলা প্রশাসনের কাছে নালিশ করেন পৌর কর্মচারীসহ ক্লিনিক মালিক আশরাফুল ইসলাম।

এ অবস্থায় বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম সেনাবাহিনী ও পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং ইউনিয়ন চেয়ারম্যান মখলেসুর রহমানকে দিয়ে জনতার ঝুলানো তালা ভেঙে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালা লাগিয়ে ঝুলিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, পৌরসভার পুরাতন ভবন নিয়ে জটিতলার সৃষ্টি হলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তা আপাতত উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কাগজ পত্র পর্যালোচনা করে আইন আনুযায়ী পরর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD