1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

আবুল ওহাব, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ শে -সেপ্টেম্বর)বিকালে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মামওলানা মোঃ মমতাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, ঠাকুরগাঁও জেলা আমীর ও জেলা উলামা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আ্দুল হাকিম। কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।

উলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজারীর সভাপতিত্বে ও ঠাকুরগাঁও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম এর সঞ্চালনায় সিরাত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারি জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানবজাতীর শ্রেষ্ঠ মহামানব হলেন বিশ^নবী মুহাম্মাদ (সাঃ)। দুনিয়ায় ও আখিরাতে মুক্তির জন্য তিনি যে পথ প্রদর্শন করে গেছেন তার কোন বিকল্প নেই। ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে তা তিনি করে দেখিয়েছেন, যা আমাদের অনুসরন করতে হবে। একমাত্র আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস অনুসরনের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD