1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ককটেল ও আগ্নেয়াস্ত্রের হামলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে রফিকুল ইসলাম মাষ্টারকে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময়।

এ বিষয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, বাদী আওলাদ হোসেন (৪৫) এর ভাতিজার ঘরের নাতি- মোঃ মাহিম (১৩), বৃহস্পতিবার সন্ধ্যার সময় তার বন্ধু ও ক্লাসমেটের বাড়ীতে নোট বই আনতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে নলবুনিয়াকান্দি গ্রামের মামুন খাঁ (৩৮), ইব্রাহিম খাঁ (৬০) এর নেতৃত্বে ৮-১০ জন মাস্ক ও হেলমেট পরে নাতি মাহিমকে মারধর করে। বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে গেলে ককটেল ও আগ্নেঅস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। উক্ত হামলায় রফিকুল ইসলাম মিস্টার (৩০), ও মাহিম (১৩) আহত হয়েছে। পিছন থেকে ককটেল ও গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার এসআই এনামুল জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD