1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মিনি সন্ত্রাসী আখলাক আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে যৌথ অভিযানে আটক হয়েছে এলাকায় মিনি সন্ত্রাসী নামে পরিচিত ডাকাত আখলাক।গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাতানী ইউনিয়নের দ্বিতীয় স্বরসতী চরের বড় বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার দেয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ লোহার টর্চ লাইট ও গ্যাসের পাইপ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত বারেক মেম্বারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সদস্য।বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ও.সি) মো.আজিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনাকালে দ্বিতীয় স্বরসতী চরের মৃত বারেক মেম্বারের ছেলে আখলাক মুন্সির বাড়ীতে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদ পাওয়া যায়।

এসময় সেনা বাহিনীর মেজর মাহমুদ ও তিতাস থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার দ্বিতীয় স্বরসতী চরের মৃত বারেক মেম্বারের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।অভিযানে তিতাস থানায় ডাকাতি ও মাদক মামলায় অভিযুক্তসহ একাধিক মামলার আসামী মিনি সন্ত্রাস নামে পরিচিত আখলাক এর বাড়ীতে তল্লাশি করে স্টিলের চা`পাতি ১টি, লোহার তৈরী ধারালো চাকু ৬টি, লোহার তৈরি ছোট-বড় দা ৫টি, লোহার পাইপ ২টি, লোহার রেত ১টি, লোহার তৈরি হাসুয়া ২টি, স্টিলের খুর ২টি, কালো রঙের লোহার টর্চ লাইট ৩টি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পুর্বে আরো ৫ মামলা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD