1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে হামলা, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে বাসাবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে ঘাড়কাটা জুয়েল নামে এক সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। এ বিষয়ে বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোলাম রাব্বানী মামুন (৩৮) নামে এক বাড়ির মালিক।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টা ৪৫ মিনিটে আশুলিয়ার জামগড়া উত্তর বেরন নেক্সট কালেকশন হামিম গ্রুপ সংলগ্ন এলাকায় হাজী মুন্জু সুপার মার্কেট ও ফাতেমা ভিলা টু এ ঘাড়কাটা জুয়েলের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে টিন কেটে মালামাল ও টাকাপয়সা লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ছাড়াও ফাতেমা ভিলার ভাড়াটিয়াদের ওপর হামলা চালায় তারা। হামলা শেষে যাবার সময় পিস্তল বের করে ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড এর বাসায় থাকা সকল কে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল এলাকায় পাগলা জুয়েল নামে ব্যাপক পরিচিত। ঘাড়কাটা জুয়েলের বিরুদ্ধে একইদিনে রোজিনা আকতার নামে স্টারলিং ষ্টাইলস লিঃ এর এক গার্মেন্টস কর্মীকে ঘাড়ের পেছনে চাপ্পল দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করে। জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশংকাজনক হলে পরে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়া হয়। রোজিনা আকতার বর্তমানে এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD