1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

পীরগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ভামদা আলিম মাদ্রাসার সুপার শাহ আলম, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোহাম্মদ আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়সার আলী, গুয়াগাঁও দাখিল মাদ্রাসার সহ সুপার রফিকুল ইসলাম, ভাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD