1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (২২ অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিবস টি উপলক্ষে স্থানীয় উর্বশী সিনেমা হলের পিছন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ফুলবাড়ী পার্বর্তীপুর বাসস্ট্যান্ডের পাশে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার চার্জ অফিসার মোঃ আরিফুজ্জামান আরিফ, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডাঃ সোলাইমান মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,দুর্ঘটনা অনুসন্ধান, গবেষণা সম্পাদক এ এম শাহেদ ইসলাম, দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সীমা হক, সদস্য ফজলে রাব্বি,সদস্য জাকির আহমেদ, সদস্য হাফেজ এন্তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনায় সড়ককে নিরাপদ করতে, সচেতন হতে, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD