1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলর এক আরোহী নিহত হয়েছেন।গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিন) ইউনিয়নের ভল্লবপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মেঘনা উপজেলায় সমাজ সেবা অফিসের অফিস সহাকারী হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আজাদ শুক্রবার তার কর্মস্থল মেঘনা উপজেলা থেকে গৌরীপুর-হোমনা সড়ক দিয়ে নিজের মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি দেবিদ্বার যাচ্ছিল। তার মোটরসাইলটি তিতাস উপজেলা উত্তর আকালিয়া এলাকায় পৌঁছলে দাউদকান্দি থেকে হোমনাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকামা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD