1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলের কৃতি সন্তান কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কেন্দ্রীয় ব্যাংকের বাধায় আইএফসির ৮০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে না মেঘনা গ্রুপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ধামরাইয়ে চার হাসপাতাল- ফার্মেসী ও হোটেলকে জরিমানা স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার তান্ত্রিক শামসুল আনোয়ারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবে  “বাংলার ঈগল” ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি বর্তমান সরকার বিশ্বাস করে এ দেশের সব ধর্মের মানুষ সমান: অভি

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরুপ এবার দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। সেখানেই সাবিনা-মারিয়া-তহুরাদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাটি দেন তিনি।

এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। তবে অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে, সেটি দেখার। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করলো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD