1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

বিপুল অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

উখিয়া (কক্সবাজার) : কক্সবাজার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ২০ এর দক্ষিণের লাল পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১৫। অভিযানে ২২টি বিভিন্ন প্রকারের অস্ত্র, ৬০টি তাজা বুলেট, ৪টি মাইন, ৬টি মোবাইল, ৬টি শটগানের কার্তুজ, ৭টি খালি খোসা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ আরসার তিন সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আরসা কমান্ডার উসমান, ইমান হোসেন এবং নেচার। তারা সবাই রোহিঙ্গা। কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দক্ষিণের লাল পাহাড়ে আরসা বাহিনীর আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারদ ও মাইন বোম নিয়ে অবস্থান করছে জানতে পারি। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সকাল থেকে কৌশলে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে  আরসার তিন সদস্যকে আটকসহ অস্ত্র, গুলি, মাইন বোম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পাশাপাশি আরসা বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD