1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

তিতাসে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন কাপাসকান্দি গ্রামের দিদার মেম্বাররের বড় ভাই প্রবাসী চুনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সাংবাদিদের উপস্থিতে জনৈক চোরের বাড়িতে ছুটে যান গৃহবধূ।চোরকে চিনতে পেরেও নাম প্রকাশ করেনি গৃহবধূ।

তাছাড়া এক মাস যাবৎ একই গ্রামের মোস্তাক ব্যাপারি ,ফরহাদ,রুহুল আমিন,শিরু মিয়ার বাড়িতে,আল আমিন, চুনু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে কেউ থানায় অভিযোগ করেনি বলে জানাযায়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক যুবক জানান, এ গ্রামে প্রায় ১মাস যাবৎ চুরি হচ্ছে কিন্তু এ ব্যাপারে কারও কোন মাথাব্যথা নেই। একদল চুরি করে আরেকদল চোরদের পাহাড়া দেয়। তাই প্রতিবাদ করার কেউ নাই।

প্রবাসী চুনুর স্ত্রী বলেন, সোমবার রাত ১টার দিকে আমার পুত্রবধূ চোর চোর বলে চিৎকার করলে আমি ঘুম থেকে জেগে দেখি চোরের সাথে হাতাহাতি করছে। তারপর আমি কাছে যেতেই আমার পুত্রবধূর গলার চেইন ছিড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এতে চোরের নখের আঘাতে তার হাত কেটে যায়।তারপর দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে।এরপর ঘরের দুই কক্ষে থাকা আলমারী, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে আলমারীতে রাখা ১লাখ ৬০ হাজার নগদ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার নেই। বাহির থেকে ঘরের দরজার খিরকির পাশে টিন কেটে ঘরে ঢুকে চোরের দল।

এ বিষয়ে প্রবাসী চুনু মিয়ার ভাই দিদার মেম্বার সাংবাদিকদের নিউজ না করতে বার বার নিষেধ করেন। তাছাড়া তিনি জানান বিষয়টি থানা পুলিশের এসআই কাউছারকে জানিয়েছেন বলেও জানান।অপরদিকে তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনর রশিদ জানান, চুরির বিষয়ে কিছুই জানিনা।

এ বিষয়ে থানায় এখনো কেউ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD