1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ

সাভারে তৈরি পোশাকের গোডাউনে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার সাভারে একটি তৈরি পোশাকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ পোশাক আগুনে পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন মজিদপুর রোডের ইসলামিয়া ডেন্টাল অ্যান্ড চক্ষু হাসপাতালের একটি ভবনের শামীম এন্টারপ্রাইজের তৈরি পোশাকের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।

গোডাউন মালিকের স্বজন মাসুম মিয়া জানান, ওই গোডাউনে তৈরি পোশাক ক্রয় করে মজুদ করা হত।

আগুনে সব মালামাল পুড়ে যাওয়ায় গোডাউনের মালিক শামীম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ওই ভবনের কবিরের মালিকানাধীন অংশের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD