1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

জনতার ওপর ফাঁকা গুলি, অস্ত্রসহ সাবেক এমপি আটক

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল

নীলফামারী: যানজটে আটকা পড়ে জনতার ওপর ফাঁকা গুলি করার অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এ ঘটনা ঘটে।

আটক সোহেল প্রথমে নিজেকে অবসরপ্রাপ্ত মেজর বলে পরিচয় দেন। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের চাপে নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য থাকার কথা প্রকাশ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। এরই প্রেক্ষিতে মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ’

পুলিশ জানায়, রোববার দুপুরে সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল শ্রীমঙ্গল থেকে চুনারুঘাটে আসার পথে পৌরশহরের খোয়াই নদীর ব্রিজে যানজটে আটকা পড়েন। এই সময় একটি মোটরসাইকেল তার গাড়িতে ধাক্কা দিলে তিনি ক্ষেপে যান এবং মোটরসাইকেল আরোহী উপজেলার উষাইনগর গ্রামের জিএম শাহীনকে মারপিট করেন। এতে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে।

একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সামাল দিয়ে রানা মোহাম্মদ সোহেলকে থানায় নিয়ে আসেন।

প্রথমে মেজর রানা পরিচয় দিলেও পরে জানা যায়, তিনি নীলফামারী–৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, রানা মোহাম্মদ সোহেল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগামের মহসিন মিয়ার ছেলে। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চা ব্যবসায়ী, পঞ্চগড়ে তার কয়েকটি চা বাগান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD