1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাণীশংকৈলে সরু রাস্তা প্রশস্ত করণের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজার হতে চেকপোস্ট বাজার পর্যন্ত ১০ কিলোমিটার১২ফিট সরু পাকা রাস্তাটি ২৪ ফিটে প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেকমরদ বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী, এলাকাবাসী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সহ বিভিন্ন শ্রেনি পেশার ২ শতাধিক মানুষ অংশ নেয়। শুভশক্তি ইউনিটি নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে মানবন্ধন কর্মসচিতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড. মেহেদী হাসান শুভ, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব শান্ত, অধ্যক্ষ জুয়েল প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, এ রাস্তাটি সরু হওয়ায় হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার চরম দুর্ভোগের শিকার হচ্ছে।তাই রাস্তাটি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD